বগুড়ায় বিভিন্ন বেকারির শ্রমিকরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেছেন।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় বগুড়া শহরের গালাপট্টি দলীয় কার্যালয়ে বগুড়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তারা সংগঠনে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন—মো. খোরশেদ আলম খুশু, জিয়াউর রহমান জিয়া, আবু মোতালেব, মোহাম্মদ এনামুল, শুইন, ইমরান, সুমন, জাহাঙ্গীর, তাজুল, হায়দার, ইকবাল ও শাজাহান।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল কবির, বগুড়া জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আহসান সাব্বির সোহাগ, মাহফুজ জামান ওমেন্স, হায়দার আলী, ইকবাল করিম বাবলু, সদর থানা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মন্ডল, জাতীয়তাবাদী হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিয়া, জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিএম বকুল মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় শ্রমিক দলের নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।