ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নেপালতলীতে নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প কার্যক্রমের উঠান বৈঠক

ছবি: প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বুরুজবালুয়া হাটা গ্রামে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে হস্তশিল্প কার্যক্রমের নতুন মহিলা কর্মীদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) গাবতলী পৌরসভার তিনবারের সাবেক পৌর মেয়র মো. সাইফুল ইসলামের প্রতিষ্ঠান ‘তোমাদের জন্য হস্তশিল্প’-এর উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে নারীদের বিভিন্ন হস্তশিল্প কার্যক্রমে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল করে তোলার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ঘরে বসে কাজের মাধ্যমে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং নেপালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী। এ সময় তিনি নারীদের স্বাবলম্বী করার এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং হস্তশিল্পের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

উঠান বৈঠকে স্থানীয় নারী কর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারীদের হাতে-কলমে হস্তশিল্পের কাজ শেখানো এবং ভবিষ্যতে তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের মাধ্যমে আয় করার সুযোগ তৈরির বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, এলাকার নারীদের দক্ষ করে গড়ে তোলা এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নেপালতলীতে নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প কার্যক্রমের উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x