ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

আন্তর্জাতিক যুব দিবসে বগুড়ায় জামায়াতের সাইকেল র‍্যালী

বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগ বুধবার (১২ আগষ্ট) বর্ণাঢ্য সাইকেল র‍্যালীর আয়োজন করে।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগ বুধবার (১২ আগষ্ট) বর্ণাঢ্য সাইকেল র‌্যালীর আয়োজন করে।

বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সকালে আনুষ্ঠানিকভাবে র‌্যালীর উদ্বোধন করেন।

শহরের শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে র‌্যালীটি শেরপুর রোড দিয়ে মোহাম্মদ আলী হাসপাতাল সড়ক দিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বিশ্বরোড হয়ে তিনমাথার ওপর দিয়ে সরকারি আজিজুল হক কলেজে গিয়ে শেষ হয়। র‌্যালীতে প্রায় চার শতাধিক বাইসাইকেল ও মোটর সাইকেল নিয়ে নেতাকর্মিরা অংশ নেন। 

র‌্যালী উদ্বোধনকালে আবিদুর রহমান সোহেল বলেন, যুবকরা দেশের শক্তি। যুবকদের হাত ধরেই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের যুব সমাজ নীতি, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হলে দেশ আরও দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাগ গঠনে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে সাইকেল র‌্যালীতে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, যুব ও ক্রীড়া বিভাগের বগুড়া জেলা সভাপতি মিজানুর রহমান, ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগরী শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক, সেক্রেটারি সজিবুল ইসলাম সজিব ও মাজলিসুল মুফাসসিরিন বগুড়া মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিভাগ বগুড়া মহানগর শাখার সহসভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি আব্দুল হাদী শফিক, সহ-সেক্রেটারি নামিরুল হক জার্জিস, নির্বাহী সদস্য আবু সুফিয়ান পলাশ, শরিফুল ইসলাম সোহেল, মোকাম্মেল হক, ফজলুল হক বিপুল, রফিকুল ইসলাম।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক যুব দিবসে বগুড়ায় জামায়াতের সাইকেল র‍্যালী

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x