ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া

ছবি: প্রতিনিধি

মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদ কমপ্লেক্সে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১২ আগস্ট) বাদ যোহর শিবগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এবং রায়নগর ইউনিয়ন বিএনপির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মহাস্থান মাজার মসজিদের পেশ ইমাম হাফেজ মাও মামুনুর রশিদ। দোয়া শেষে অত্র মাজার মসজিদ প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় উপস্থিত দুস্থ ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মীর শাকরুল আলম সীমান্ত। উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) এস এম তাজুল ইসলামের সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল ওহাব, যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ ​ উপজেলা বিএনপি'র বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x