সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে শনিবার বাদযোহর বগুড়ার গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদে পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম, জেলা বিএনপির গ্রামসরকার বিষয়ক সম্পাদক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সাবেক সভাপতি ছাবেদ আলী, উপজেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী, পৌর বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, এস্কেন্দার আলী ময়না, আবু হাসনাত সাহিন, মাহবুব হাসান নিভা, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, কোষাধ্যক্ষ প্রভাষক হামিদুল হক শিলু, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ, বিএনপি নেতা রকেট, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছার রহমান, যুগ্ম সম্পাদক জুয়েল, স্বেচ্ছাসেবকদল নেতা দৌলত, যুবদল নেতা তাজুল, নিপ্পন, ছনি, সেলিম, বিপুল, মামুন, মোহন, রতন, জাহিদ, বুলবুল, সাহিন, রতন, তারেক, ছাত্রদল নেতা রাহী, অভি প্রমুখ।