রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৮ জানুয়ারি।
রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ জানুয়ারি বি ইউনিটের (বাণিজ্য), ৯ জানুয়ারি সি ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি এ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন চলবে ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।