নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগষ্ট) বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন। অনুষ্ঠানের সভাপতিত্বও করেন ইউএনও।
উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে মৎস্য চাষিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে মৎস্য চাষের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে উপজেলার সফল মৎস্য চাষী, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিস কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, ধামইরহাট উপজেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, ধামইরহাট পৌর শাখা বিএনপির সভাপতি সহিদুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা শাখা জামায়াতে নায়েবে আমীর মাওলানা মো. আতাউর রহমান, উপজেলা শাখা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।