ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচি অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দিনাজপুরের ফুলবাড়ীতে ফলদ ও বনজ জাতের ৫ হাজার বিভিন্ন চারা গাছ সপ্তাহ ব্যাপী রোপণ ও বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

রোববার (১৬ আগষ্ট) দুপুরে পৌর শহরের সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ চারা গাছ বিতরণ ও রোপণের মধ্যদিয়ে এই কার্যক্রম সম্পন্ন করা হয়। এর আগে গত ১০ আগষ্ট ফুলবাড়ী হাই কেয়ার প্রতিবন্ধি স্কুলে চারা বিতরণ এবং রোপণের মধ্যদিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তি পর্যায়ে এই কর্মসুচি পালন করা হয়।

সেন্টার  ফর গ্লোবাল ইনভারমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) ও ব্রিটিশ আমেরিকান টোবাকো এর সহযোগিতায় এবং পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ টিম, দিনাজপুর ও ফুলবাড়ী প্রেসক্লাবের বাস্তবায়নে এই কর্মসুচি পালন করা হয়।

পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ টিম, দিনাজপুর এর আহ্বায়ক মেহেদী হাসান জানান, আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা ও দূষণ কমানো এবং বনজ সম্পদ বৃদ্ধি করা। এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী নিশ্চিত করা। 

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x