ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

পানিতে ডুবে ও গলায় দুধ আটকে

আদমদীঘিতে দুই শিশুর মৃ/ত্যু

আদমদীঘিতে দুই শিশুর মৃ/ত্যু
প্রতিকী ফটো।

বগুড়ার আদমদীঘিতে জুনায়েদ হোসেন নামের মাত্র আড়াই বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে ও দেড় মাস বয়সী জান্নাতুল ফেরদৌস নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পূর্ব তালসন হটাৎপাড়ায় এবং দমদমা গ্রামের দক্ষিণপাড়ায় পৃথকস্থানে দুটি ঘটনা ঘটে। মৃত শিশু জুনায়েদ উপজেলার নসরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামের রতন হোসেনের ছেলে ও জান্নাতুল ফেরদৌস দমদমার মাজেদুল ইসলাম খানের শিশুকণ্যা।

জানা যায়, মৃত শিশু জুনায়েদের মা তালাকপ্রাপ্তা হয়ে মায়ের বাড়িতে থাকতো। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে নানির বাড়ি পূর্ব তালসন হটাৎপাড়ায় খাবার পর শিশু জুনায়েদ অপর শিশুদের সাথে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার এক পর্যায়ে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুরে ভেসে উঠলে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। অপরদিকে একই সময় উপজেলার দমদমা গ্রামের দমদমা গ্রামে শিশুকণ্যা জান্নাতুল ফেরদৌসকে তার মা বাড়িতে দুধ খাওয়ানোর সময় গলায় আটকিয়ে যায়। কিন্তু বিষয়টি বুঝতে পারেননি। এরপর শিশুটি ঘুমিয়ে যায়। কিছু পর টের পায় শিশুটি আর নেই।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, পানিতে পড়ে মারা যাওয়া শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিষয় : শিশু মৃ/ত্যু

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে দুই শিশুর মৃ/ত্যু

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ
আদমদীঘিতে দুই শিশুর মৃ/ত্যু
0:00 0:00
1.0x