ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

মান্দায় 'শিশু স্বর্গ' বাস্তবায়নের উদ্যোগ: প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন

নওগাঁ জেলার মান্দা উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করতে ‘শিশু স্বর্গ’ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন সংসদীয় আসন ৪৯, নওগাঁ-৪-এর সংসদ সদস্য ইকরামুল বারী টিপু।

গত ২৮ জুলাই মান্যবর সংসদ সদস্যের পাঠানো এক আধা-সরকারি পত্রের (ডিউপত্র) প্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। গত ৪ আগস্ট তারিখে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও ‘মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’-এর সদস্য সচিব মোঃ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই সংক্রান্ত নির্দেশনার কথা জানানো হয়েছে।

চিঠিতে মান্দা উপজেলায় ‘শিশু স্বর্গ’ বাস্তবায়নের জন্য ডিউপত্র অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে নেওয়া কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে অনুরোধ করা হয়েছে।

চিঠিটির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, একান্ত সচিবগণ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও দপ্তরে অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মান্দায় 'শিশু স্বর্গ' বাস্তবায়নের উদ্যোগ: প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x