অসুস্থ জনিত কারণে নওগাঁর বিশিষ্ট সমাজসেবক শিক্ষা ও ক্রীড়া অনুরাগী এবং সংগঠক সাবেক শিক্ষক মো. দুলাল আহাম্মদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
রোববার (১৬ আগস্ট) রাত ১১টায় নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সাবেক শিক্ষক মোশাররফ হোসেন (ঠুনু মাস্টার) এর ছেলে।
সোমবার বাদ যোহর মরহুমের নামাযে জানাযা কীর্ত্তিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। নামাযে জানাযা পড়ান- আতিতা গ্রামের মসজিদের খতিব হাফেজ নুরুন নবী। দ্বিতীয় নামাযে জানাযা হয় দুপুর আড়াইটায় গ্রামের ঈদগাহ মাঠে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের নামাযে জানাযায় সহকর্মী, বন্ধু, শিক্ষার্থী ও আত্মীয়-স্বজন সহ কয়েক হাজার মুসল্লি অংশ নেয়।
শিক্ষক মো. দুলাল আহাম্মদ শিক্ষা ও ক্রীড়া অনুরাগী ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি ছিলেন অত্যান্ত মিশুক প্রকৃতির মানুষ। সহজেই সবাইকে আপন করে নিতে পারতেন।