ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

সাপাহারে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর সাপাহারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সাপাহার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোতাহার হোসেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি আব্দুর রহমান কল্লোল ও মিজানুর রহমান শাহ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী (রবি)।

এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক  আতাউর রহমান, সদস্য সচিব সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও তা সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সাপাহারে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x