ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

শেখ মুজিবকে নিয়ে পোস্ট করায় বরখাস্ত কলেজ শিক্ষিকা

শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে তাঁকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহীর চারঘাটের এক কলেজ শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তের আগে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়নি।

সোমবার (১৭ আগস্ট) কলেজ গভর্নিং বডির জরুরি সভায় নন্দনগাছী কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড পোস্ট করেন ওই কলেজশিক্ষিকা। ‘গভীর শোক’ লেখা ওই ফটোকার্ডে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা’।

গতকাল রবিবার কলেজে গিয়ে অধ্যক্ষের কাছ থেকে মৌখিকভাবে ছুটি নেন সোহেলী। এর পরদিনই গভর্নিং বডির জরুরি সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।

এব্যাপারে ওই কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, ‘প্রভাষক সোহেলী আক্তার কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রধানকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দিতে পারেন না। তাই কলেজের শৃঙ্খলা রক্ষার জন্য তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি।’

কলেজ গভর্নিং বডির সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বসে সর্বসম্মতিক্রমে তাঁকে সাময়িক বরখাস্ত করেছি।’

তবে বরখাস্তের আগে সোহেলী আক্তারকে শোকজ করা হয়নি বলে স্বীকার করেন তিনি।

সাময়িক বরখাস্তের বিষয়টির ব্যাপারে জানা নেই দাবি করে প্রভাষক সোহেলী আক্তার বলেন, ‘আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এটা আমি জানি না। আমার কী দোষ সেটাও তো জানি না। তবে, এ বিষয়ে আমার কিছু বলার নেই।’

সূত্রঃ ইত্তেফাক

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শেখ মুজিবকে নিয়ে পোস্ট করায় বরখাস্ত কলেজ শিক্ষিকা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x