ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

দুর্গাপুরে মা/দ/ক,জু/য়া সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময়

ছবি: প্রতিনিধি

মাদক, ইভটিজিং, জুয়া ও অনলাইন জুয়া, চুরি, গরু চুরি, বাল্যবিবাহ এবং চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাজ থেকে অপরাধ ও মাদকের বিস্তার রোধ, তরুণ ও যুবসমাজকে অপরাধমুক্ত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় জনগণকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আওয়াল।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ইভটিজিং, চুরি, গরু চুরি, বাল্যবিবাহ ও চোরাচালানের মতো অপরাধের বিরুদ্ধে স্থানীয় জনগণকে সোচ্চার হতে হবে। অপরাধের তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পাশাপাশি অপরাধীদের সামাজিকভাবে প্রতিহত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মো. আব্দুল আওয়াল বলেন, কুল্লাগড়া ইউনিয়নকে মাদক ও অপরাধমুক্ত রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে অপরাধ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদক, জুয়া ও অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-গরু চুরি ও চোরাচালান প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে মা/দ/ক,জু/য়া সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x