ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নিয়ামতপুরে লিজ নেওয়া পুকুর দখল চেষ্টার অভিযোগে মানববন্ধন

পুকুর জোরপূর্বক দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী।

নওগাঁর নিয়ামতপুরে সরকারি নিয়ম মেনে লিজ নেওয়া পুকুর জোরপূর্বক দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী। 

বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার রামকুড়া মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী আক্তারুজ্জামান বাবু বলেন, উপজেলার রামকুড়া মৌজার ৮১ নং দাগে শুকাপুকুরিয়া নামের একটি চার বিঘার পুকুর সরকারি নিয়ম মেনে লিজ নিয়েছেন তারা। এরইমধ্যে পুকুরটিতে মাছ চাষ ও পরিচর্যার কাজও করা হয়েছে। কিন্তু সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী মহল পুকুরটি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছে। এনিয়ে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, যারা অবৈধভাবে পুকুরটি দখল দেওয়ার চেষ্টা করছে তাদের কাছে বৈধ কোন কাগজপত্র নেই। তারা স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙ্গিয়ে এই পুকুরটি অবৈধভাবে দখল নেওয়ার চেষ্টা করছেন। যা বিষয়টি এরই মধ্যে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

মানববন্ধনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভুক্তভোগীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। একই সঙ্গে এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়েও প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়।

এসময়, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, আক্তারুজ্জামান বাবু, আব্দুল মজিদ, সওকত জামিলসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এবিষয়ে নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রেজাউল করিম জানান, পুকুর লিজ দেওয়ার পর অল্প দিনের মধ্যেই মালিকদের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে যদি অবৈধভাবে কেউ পুকুর দখল নেওয়ার চেষ্টা করে, এমন  অভিযোগ পেলে প্রশাসন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। তবে শুকাপুকুরিয়া পুকুরে বিষয়ে এখনো কেউ প্রশাসনের কাছে অভিযোগ করেনি।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নিয়ামতপুরে লিজ নেওয়া পুকুর দখল চেষ্টার অভিযোগে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x