ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

সাপাহারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

ছবি: প্রতিনিধি

নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার করলডাঙ্গা কবরস্থানে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী, সাবেক আহ্বায়ক তছলিম উদ্দিন, অন্যতম সদস্য মাহফুজুল হক চৌধুরী (বাবু), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত রেজাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সাপাহারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x