ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

নওগাঁর ধামইরহাটে উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২১ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালার নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে মিলিত হয়ে কেক কেটে জন্ম দিবস উদযাপন করেন নেতাকর্মীরা।

এর আগে দুপুরের পর থেকে হলুদ রঙের গেঞ্জি এবং ক্যাপ পরে দলীয় পতাকা হাতে নিয়ে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সমাবেশ স্থলে উপস্থিত হতে দেখা যায়। এসময় নানান রঙ্গের প্লেকার্ড ও দলীয় সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশ।

এসময় উপস্থিত ছিলেন পৌর শাখা বিএনপির সভাপতি সহিদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, জেলা যুবদলের সদস্য ও উপজেলা শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব শরিফুল ইসলাম শামীম, যুগ্ম সদস্য সচিব দেওয়ান মো. সুলতান মাহমুদুল হাসান প্রমুখ।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x