ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

লোডশেডিং কমাতে স্বল্প খরচে বিদ্যুৎ প্ল্যান্ট দেখালো শিক্ষার্থীরা

ছবি: প্রতিনিধি

দেশে অব্যাহত বিদ্যুতের ভয়ারহ লোডশেডিং কমাতে অল্পখরচে দুর্নীতি মুক্ত বিদ্যুত প্ল্যান্ট নির্মানের পরিকল্পনা মডেল উপস্থাপন করেছেন বগুড়ার বাদুরতলাস্থ আদর্শ স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার সকালে স্কুলের বিজ্ঞান মেলা ২০২৬’র অনুষ্ঠানে পারমানবিক বিদ্যুত কেন্দ্রের স্টল পরিদর্শন করে মুগ্ধ হন প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। শিক্ষার্থীরা নিজেরাই তাঁদের প্রজেক্ট বা মডেল তৈরি করে বিজ্ঞানের জটিল নীতি সহজে প্রধান অতিথিকে বুঝতে সক্ষম হন। সকল শিক্ষার্থীদের প্রশংসা করে রমজান আলী বলেন পাঠ্যবইয়ের তত্ত্বগত বা মুখস্থ করে জ্ঞানের পরিধি আরো বাড়িয়ে বিজ্ঞানময় নতুন কিছু তৈরী করতে হবে। বিজ্ঞান মেলায় ১৯ টি স্টল স্থান পায়। 

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুরইল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, অধ্যাপক আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন, মোস্তাকুল ইসলাম, আব্দুল মান্নান প্রমুখ।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

লোডশেডিং কমাতে স্বল্প খরচে বিদ্যুৎ প্ল্যান্ট দেখালো শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x