ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

ছুটিতে বাড়ি ফেরার পথে

বগুড়ায় ট্রাকচাপায় নি/হত বিজিবি সদস্য রফিকুল

বিজিবি সদস্য রফিকুল।

বগুড়ার মোকামতলা-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে মোকামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পান্তাপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটিতে দুই বিজিবি সদস্য নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্প থেকে নিজ জেলা কুড়িগ্রামে যাচ্ছিলেন। পথে মোকামতলা এলাকায় যাত্রাবিরতি করেন তারা। এ সময় সড়ক পারাপারের সময় বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক রফিকুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মোকামতলা ট্রাফিক ফাঁড়ির সার্জেন্ট বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় ট্রাকচাপায় নি/হত বিজিবি সদস্য রফিকুল

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x