বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি,বগুড়া মহানগর বিএনপির সভাপতি ও বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরুর পিত্তথলির পাথর সফলভাবে অপারেশন হওয়ায় তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বগুড়া শাপলা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে শনিবার বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জজশীপের অতিরিক্ত পিপি এ্যাড : নাজমুল হুদা পপন,সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার, বগুড়া শাপলা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান রুস্তম, সমিতির আহবায়ক মোঃ মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল আলম ও যুগ্ম আহবায়ক মুত্তাকিন হোসেন মুন্না, অর্থ সম্পাদক শাহজাহান আলী, আহ্বায়ক কমিটির সদস্য রাসেল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আল আমিন তরফদার, রায়হান শেখ,শামীম খন্দকার,আরিফ শেখ, কড়িতলা হকার্স মার্কেটের সভাপতি আলহাজ্ব সাইফুল আলম খোকন, রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেট (পূর্ব সাইট) বগুড়া এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মিন্টু, সাবেক সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান প্রমুখ।
শেষে এ্যাড : হামিদুল হক চৌধুরী হিরুর সুস্থতা কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মুফতি হুসাইন মোহাম্মদ আব্দুল্লাহ।