ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

কালাই হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ:স্বাস্থ্যমন্ত্রী

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও শয্যাসংখ্যা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আশ্বাস দেন।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে ৫০ শয্যাবিশিষ্ট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসাসেবা কার্যক্রম, রোগীদের সুযোগ-সুবিধা, চিকিৎসা সরঞ্জাম ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।

এ সময় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন মন্ত্রী। হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আগামী তিন বছরের মধ্যে উপজেলা হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে। প্রথম পর্যায়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এ কার্যক্রমের আওতায় নেওয়ার চেষ্টা করব।

স্বাস্থ্যমন্ত্রীর এ ঘোষণায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। ১৫১ শয্যায় উন্নীত হলে কালাইসহ আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আল মামুন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কালাই হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ:স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x