ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় নাবিলা পরিবহনের ধাক্কায় আ/হ/ত-৪

বগুড়ার সদর থানাধীন চারমাথা বারোপুর দোয়েল পেট্রোল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় নাবিলা পরিবহনের হেলপারসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নাবিলা পরিবহনের একটি বাস বগুড়ার চারমাথা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকটি দিনাজপুর থেকে ভুট্টা বোঝাই করে আসছিল। এতে বাসের হেলপারসহ চারজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বাসের অন্যান্য যাত্রীদের বিকল্প বাসে করে ঢাকার উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।

খবর পেয়ে উপশহর পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক নিজেদের হেফাজতে নেয়। দুর্ঘটনার কারণ ও পরবর্তী আইনগত বিষয় নিয়ে পুলিশ কাজ করছে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় নাবিলা পরিবহনের ধাক্কায় আ/হ/ত-৪

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x