ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে এক যুবকের মৃ/ত্যু,আহত-৩

ফাইল ফটো

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তারপাশে থাকা সাংকেতিক পিলারের সাথে ধাক্কা লেগে জয় বর্মন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়। গুরুত্ব আহত সজীব বর্মনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

সোমবার (২৪ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলার শিমুলতলী ব্রীজের পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত জয় বর্মন উপজেলার চকহরিহরপুর (শিমুলতলী) গ্রামের শ্রী নিলকমল ওরফে ফেলানুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার আগ্রাদ্বিগুন বাজারে মোবাইল ফোন মেরামত শেষে একই মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জয় বর্মন, সজীব বর্মন, জয় চৌধুরী ও জিৎ বর্মন।বাড়ি ফেরার পথে শিমুলতলী ব্রীজের পশ্চিম মাথায় পৌছলে একজন মুরুব্বি ছাগল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। ওই ব্যক্তিকে পাশ কাটতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সাংকেতিক পিলারের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনার শিকারহয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জয় বর্মন মারা যায়।

এসময় মোটরসাইকেলে থাকা সজীব বর্মন, জয় চৌধুরী ও জিৎবর্মন আহত হওয়ায় তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে সজীব বর্মন এর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জয়চৌধুরী ও জিৎ বর্মন চিকিৎসা নিয়ে বাড়ি যায়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান দূর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে এক যুবকের মৃ/ত্যু,আহত-৩

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x