ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম

ছবি: প্রতিনিধি

অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নাটোরের লালপুর থানার মো. শফিকুল ইসলাম। জুলাই ২০২৬ মাসের কর্মমূল্যায়নে রেঞ্জের আটটি জেলার সব থানার ওসিদের হারিয়ে তিনি এ গৌরব অর্জন করেন।

​রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদের মূল্যায়নে “Best Officer-In-Charge of the Month – July” নির্বাচিত হন তিনি। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে লালপুর থানার ওসির হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্ট তুলে দেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা, দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং মাদকবিরোধী অভিযানে শফিকুল ইসলাম বলিষ্ঠ ভূমিকা রাখছেন। তাঁর এমন কার্যক্রমে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সুসম্পর্ক গড়ে উঠেছে। বিলমাড়িয়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন ও আলিয়ার এলাকার পশু চিকিৎসক আব্দুল কাদের কাজল জানান, সাধারণ মানুষের প্রতি ওসির আন্তরিকতা ও দায়িত্বশীল আচরণ পুরো লালপুরবাসীর জন্য গর্বের বিষয়।

​এমন অর্জনে প্রতিক্রিয়া জানিয়ে ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পাওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের। তবে এ অর্জন আমার একার নয়; লালপুর থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, জেলা পুলিশের দিকনির্দেশনা এবং লালপুরবাসীর সহযোগিতার ফসল। ভবিষ্যতেও আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে চাই।”

​লালপুর থানা পুলিশ ও স্থানীয়দের প্রত্যাশা, ভালো কাজের এই স্বীকৃতি জনবান্ধব পুলিশিংকে আরও বেগবান করবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরোত্তর উন্নত করতে অনুপ্রেরণা জোগাবে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x