বগুড়ায় রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সভা বুধবার অত্র মার্কেট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অত্র সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল আলম খোকনের সভাপতিত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জজশীপের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নাজমুল হুদা পপন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির গেদা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার, বগুড়া রেলওয়ে আদর্শ হকার্স মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ খান মিলন, উপদেষ্টা কাইয়ুম ভুইয়া, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ কে এম আজাদ মিয়া, শাপলা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক রুবেল আলম, যুগ্ম আহ্বায়ক মুত্তাকিন হোসেন মুন্না, রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেট (পূর্ব সাইট ) এর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ কায়সার আহমেদ মোজাম, সাংগঠনিক সম্পাদক রিমন, রাজু আহমেদ লিটন, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাহুল, জীবন, বিপন, শাহিন, আলামিন, লয়া, বায়জিদ সহ অত্র মার্কেটে অন্যান্য ব্যবসায়ী বৃন্দ । সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বিপ্লব প্রমুখ। সভায় প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পপন বলেন মার্কেটের সার্বিক উন্নয়নে ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মার্কেট পরিচালনায় কোন প্রকার অনিয়ম করা যাবে না। মার্কেটে কোন প্রকার অবৈধ শক্তির প্রদর্শন মেনে নেওয়া হবে না। সকলে ঐক্যবদ্ধ থাকলে মার্কেট সুষ্ঠুভাবেই পরিচালিত হবে।
সাধারণ সভায় বর্তমান কমিটি বিলুপ্ত করে অ্যাডভোকেট নাজমুল হুদা পপনকে প্রধান নির্বাচন কমিশনার এবং আব্দুস সাত্তার কে সদস্য সচিব, হুমায়ুন কবির গেদাকে সিনিয়র সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
শেষে অত্র মার্কেটের প্রয়াত মালিক ও ব্যবসায়ীদের রুহের মাগফেরাত কামনা এবং বগুড়া মহানগর বিএনপির সভাপতি এডভোকেট হামিদুল হক চৌধুরী হিরুর সুস্থতা কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।