ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়া জেলা জামায়াতের মজলিসে শূরা অধিবেশন

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার মজলিসে শূরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বগুড়া শহরের বনানীস্থ পর্যটন মোটেলে দিনব্যাপী এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমানের সঞ্চালনায় অধিবেশনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ ও মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম রাজু, মাওলানা আব্দুল বাছেত ও মিজানুর রহমান।

অধিবেশনে বগুড়া জেলা জামায়াতে ইসলামীর বর্তমান সাংগঠনিক পরিস্থিতি, দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক অবস্থা, জনগণের প্রত্যাশা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি, দাওয়াতি ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীলদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

অধিবেশনে মজলিসে শূরা ৭ দফা দাবি-সংবলিত একটি প্রস্তাবনা গ্রহণ করে।

অধিবেশনে বগুড়া জেলা জামায়াতের পুরুষ ও মহিলা মজলিসে শূরার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়া জেলা জামায়াতের মজলিসে শূরা অধিবেশন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x