ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

মৃত ও অসহায় পরিবারের পাশে শ্রমিক ইউনিয়ন

সভাপতি আব্দুল মান্নান অনুদানের অর্থ সংশ্লিষ্ট পরিবার ও সদস্যদের হাতে তুলে দেন।

বগুড়ার আদমদীঘির সান্তাহারে বেবিট্যাক্সি, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। একই সঙ্গে সদস্যদের মেয়ের বিয়েতেও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মৃত তিন সদস্যের পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা এবং ২২ জন সদস্যের মেয়ের বিয়ের জন্য ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। সব মিলিয়ে মোট ১ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বগুড়া জেলা বেবিট্যাক্সি, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান অনুদানের অর্থ সংশ্লিষ্ট পরিবার ও সদস্যদের হাতে তুলে দেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন,
‘শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকাই সংগঠনের অন্যতম দায়িত্ব। কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো এবং সদস্যদের পারিবারিক গুরুত্বপূর্ণ প্রয়োজনে সহযোগিতা করার মাধ্যমে শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী হবে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমিন বেগ, সহ-সাধারণ সম্পাদক আনজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মামুন, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, সড়ক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মিথুন রহমান, কার্যকরী সদস্য আক্তারুজ্জামান বাবু ও রাসেল প্রামানিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মৃত ও অসহায় পরিবারের পাশে শ্রমিক ইউনিয়ন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x