ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়া এরুলিয়া ও রাজাপুরের চেয়ারম্যান প্রার্থী দুই শিবির নেতা

আসন্ন বগুড়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২টি ইউনিয়নে কারা নির্যাতিত সাবেক ২ ছাত্র নেতাকে প্রার্থী ঘোষনা করেছে জামায়াতে ইসলামী বগুড়া মহানগর।

 ছাত্রশিবিরের বগুড়া শহর শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক কারা নির্য়াতিত আলাউদ্দিন সোহেল কে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে ও বগুড়া সদর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সারদুল হাসান দিপুকে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে এরুলিয়া বাজারে নির্বাচনী কর্মী সভায় আলাউদ্দিন সোহেল কে প্রার্থী ঘোষনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। ইউনিয়ন আমীর মাওলানা সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিনের সহকারী সেক্রেটারী মাহফুজুর রহমান, মহানগরীর সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, আবু হুর ফারাজি, শ্রমিক নেতা ইদ্রিস আলী, মোর্শেদুল ইসলাম সুইট, সাবেক শহর সভাপতি আসাদুল্লাহিল গালিব, যুবনেতা শাকিল, আবু হুরায়রা, মেহেদী হাসান, দীন ইসলাম দিলদার প্রমুখ। 

সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন সোহেল আওয়ামী সরকারের ৬৪ মামলার আসামী। ২০১৪ সালে বগুড়া শহর শাখার সভাপতি ও পরে কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা জজ কোর্টের আইনজীবি হিবেসে কর্মরত রয়েছেন। 

অপরদিকে রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করা হয়েছে বগুড়া সদর উপজেলার সাবেক সভাপতি সারদুল হাসান দিপুকে। তিনি মামলা মাথায় নিয়ে মালয়েশিয়া থেকে বিএসসি সাইবার সিকিউরিটিতে লেখাপড়া করেছেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়া এরুলিয়া ও রাজাপুরের চেয়ারম্যান প্রার্থী দুই শিবির নেতা

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x