ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় নকশাবহির্ভূত নির্মাণ ও পরিবেশ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

বগুড়া সিটি করপোরেশনের আওতাধীন স্নিগ্ধা আবাসিক এলাকায় অনুমোদিত নকশা পরিবর্তন করে মাটি ভরাটের মাধ্যমে বহুতল ভবন নির্মাণের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

রোববার (৩০ আগস্ট) পরিবেশ ও জনস্বার্থ রক্ষার দাবিতে শাফি স্মৃতি সংঘ ও গ্রন্থাগারসহ এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবাসিক এলাকায় অনুমোদিত নকশার বাইরে মাটি ভরাট ও বহুতল ভবন নির্মাণের কার্যক্রম পরিচালিত হলে এলাকার স্বাভাবিক পরিবেশ, জলাধার, পানি নিষ্কাশনব্যবস্থা এবং পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

তারা বলেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় বিষয়টি দ্রুত সরেজমিনে তদন্ত করে অনুমোদিত নকশা ও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে নকশাবহির্ভূত নির্মাণ ও মাটি ভরাটের কার্যক্রম বন্ধের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে পরিবেশ রক্ষা ও জনস্বার্থে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় নকশাবহির্ভূত নির্মাণ ও পরিবেশ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x