ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

কালাইয়ে ছাত্রনেতা আতিক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় যুবসমাজ ও কর্মী-সমর্থকদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান আতিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

রবিবার (৩০আগস্ট) বিকেলে মাত্রাই-হাটে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এছাড়াও তিনি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়,এবং শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় তিনি দলের ও স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা এবং উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনেন আর নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করছেন।

গণসংযোগকালে মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডেন্টিস্ট মো.আতিকুর রহমান তালুকদার আতিকু বলেন, মাত্রাই ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য হবে। আমি সবসময় বিএনপি'র সঙ্গে আছি আর মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। বিএনপি  থেকে আমাকে দল চেয়ারম্যান পদে মনোনীত করলে আর আপনাদের ভোট দিয়ে নির্বাচিত হলে। আমাদের প্রতিমন্ত্রী.আব্দুল বারী এমপি'র সকল উন্নয়ন কাজে সহযোগী করতে পারো। তাই আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।

এসময় মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক-এর সদস্য মো. মোস্তফাজুর রহমান বলেন, আতিকুর-এর বাবা মরহুম আতাউর রহমান তালুকদার খসরু মাত্রাই ইউনিয়ন বিএনপির সফল আহ্বায়ক ছিলেন। আতিকুর একজন ছাত্রদলের সাবেক নেতা। তিনি বিএনপির দুর্দিনের কান্ডারী। তিনি ফ্যাসিবাদী সরকারের আমলে অনেক নির্যাতিত হয়েছিলো। তাই আমরা আশাবাদী আতিকুর দল থেকে মনোনয়ন পাবেন।

সেখানে আরেকজন মাত্রাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.জিহাদ হাসান বলেন, আতিকুর রহমান তালুকদার আতিকু'কে আমাদের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি যদি তাকে চান আর বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে। মাত্রাই ইউনিয়নবাসি নিশ্চিত তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন।

এসময় মাত্রাই ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান।।মাত্রাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.জিহাদ হাসান। কালাই উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য মো.বেলাল হোসাইন।কালাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রহেদুল ইসলাম। মাত্রাই ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. নাহিদ ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগকালে বিভিন্ন এলাকায় গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কালাইয়ে ছাত্রনেতা আতিক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x