ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

কালাইয়ে নজরুল বর্ষের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে ‘নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে স্কুলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল আহমেদ। 

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন-উর-রশিদ, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের প্রধানগণ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নজরুল বর্ষের উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুল সংগীত পরিবেশন করেন। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন,‘আমরা অতীতে দেখেছি তরুণ প্রজন্মের মাঝে কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও চেতনার প্রতি আজও আগ্রহ রয়েছে। ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে নজরুলের আদর্শ ও চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে।’

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কালাইয়ে নজরুল বর্ষের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x