ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: প্রতিনিধি

বগুড়ায় বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিএমএসএস মহিলা মার্কেটের কনফারেন্স রুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মাহফুজার রহমান।অনুষ্ঠানটি পরিচালনা করেন

বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোত্তালেব হোসেন, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), বগুড়া মহানগর শাখার চেয়ারম্যান মোঃ মোতলেবুর রহমান (রাতুল)। র‌্যালির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাজুস বগুড়া মহানগর শাখার জেনারেল সেক্রেটারি মোঃ ফিরোজ আহম্মেদ (বাবু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস বগুড়া মহানগর শাখার সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ রাশেদ, ভাইস চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান ও মোঃ রবিউল ইসলাম, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোঃ মনির হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোঃ ফরিদ মাহমুদ, মোঃ আবু সাহান রাশেদ ও মোঃ মোশারফ হোসেন হিরু, ট্রেজারার মোঃ গোলাম রসুল রয়েল এবং এক্সিকিউটিভ মেম্বারবৃন্দসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান (মাবু) খলিফা, উপদেষ্টা মোঃ মোফাজ্জল হোসেন (চুন্নু) ও মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোঃ পান্না মিয়া।এছাড়াও উপস্থিত ছিলেন বাজুস বগুড়া জেলা শাখার সাবেক ও সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন আহম্মেদ (সুমন) ও আহমেদ আলী শেখ (ডালিম), মোকাররম হোসেন খান মার্কেটের সভাপতি মোঃ রাজু আহম্মেদ (লুটকু), সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান (মিলন) এবং স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাবেক নির্বাচন কমিশনার মোঃ বায়েজিদ হোসেন চাঁন।

আলোচনা সভায় বক্তারা স্বর্ণ শিল্পী শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও কল্যাণ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে বগুড়ার স্বর্ণ শিল্পীদের স্বার্থ ও অধিকার রক্ষায় স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও শ্রমিকদের ঐক্যবদ্ধ করে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x