ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

ফয়জুন্নেসা হলে প্রজনন স্বাস্থ্যবিষয়ক কর্মশালা জবি ছাত্রদল নেত্রীর উদ্যোগে

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফয়জুন্নেসা হলে প্রজনন স্বাস্থ্যবিষয়ক কর্মশালা জবি ছাত্রদল নেত্রীর উদ্যোগে
ছবি: প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ‘প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন’ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জকসু ‘অপরাজিতার অগ্রযাত্রা’ প্যানেলের হল সংসদের সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক এবং জবি ছাত্রদল নেত্রী আর্নিকা আরাফাতের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

(সোমবার) জবি গ্রীনভয়েস শাখা ও বহ্নিশিখার সমন্বয়ে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ঈশিতা বিশ্বাস, মেডিসিন স্পেশালিস্ট, ন্যাশনাল মেডিকেল কলেজ এবং কনসালটেন্ট, আজগর আলী হাসপাতাল। তিনি শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য, ব্যক্তিগত স্বাস্থ্যসচেতনতা ও সুস্থ জীবনযাপনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।

কর্মশালার অংশ হিসেবে ‘যোগা ফর উইমেন’ সেশন পরিচালনা করেন যোগা স্পেশালিস্ট বৈশাখী মুখার্জী। এ সময় নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়ামের গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আলোচনা ও অনুশীলন করানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন জকসু হল সংসদের ‘অপরাজিতার অগ্রযাত্রা’ প্যানেলের সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক এবং জবি ছাত্রদল নেত্রী আর্নিকা আরাফাত।তিনি বলেন, ‘জকসু নির্বাচনে যারা আমাকে দায়িত্বশীল মনে করে ভোট প্রদান করেছেন, তাদের সেই বিশ্বাসের জায়গা থেকেই নির্বাচন-পরবর্তী সময়ে এটি আমার দ্বিতীয় উদ্যোগ। আমি এটাও নিশ্চিত করেছি যে সামনে শিক্ষার্থী কল্যাণমূলক এমন আরও উদ্যোগ গ্রহণ করব।’

আর্নিকা আরাফাত আরও বলেন, ‘আমি সংগঠনের মানুষ, আমি সাংগঠনিক মানুষ। পরিবেশ ও সমাজকল্যাণমূলক কাজ আমি শুধু আমার দায়িত্বের জায়গা থেকে নয়, আবেগের জায়গা থেকেও করি।’

এ-সময় গ্রীনভয়েস কেন্দ্রীয় শাখার সদস্য ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, ‘নারী স্বাস্থ্যকে খরচ নয়, বরং বিনিয়োগ হিসেবে দেখে বহ্নিশিখা।’
তিনি নারী স্বাস্থ্য ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে এ ধরনের উদ্যোগকে সমাজে ইতিবাচক পরিবর্তনের অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রীনভয়েস কেন্দ্রীয় শাখার সদস্য ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং ছাত্রদল হল কমিটির সাধারণ সম্পাদক ফারজানা রিমি। এছাড়া কর্মশালায় হলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ফয়জুন্নেসা হলে প্রজনন স্বাস্থ্যবিষয়ক কর্মশালা জবি ছাত্রদল নেত্রীর উদ্যোগে

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x