ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় সন্ত্রাসী-চাঁদাবাজির প্রতিবাদে এলাকাবাসীর গণমিছিল

ছবি: প্রতিনিধি

বগুড়া মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডে কথিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং একটি বাড়িতে হামলা, ভাঙচুর, আহত ও লুটপাটের অভিযোগের প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্যোগে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলকারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে এলাকায় প্রদক্ষিণ করেন। এ সময় তারা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও হামলা-ভাঙচুরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

গণমিছিলে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক, সাংগঠনিক সম্পাদক জাহিদুল সরকার, খোরশেদ আলম, বাহাদুর হোসেন, মহিলা দলের নেত্রী কামরুল নাহার, সাবেক মহিলা কাউন্সিলর সুবর্ণা আক্তার মুক্তি, ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ইব্রাহিম শেখ, সাধারণ সম্পাদক শুভ সরকার, স্টিল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক  আতিকুল ইসলাম লয়া। 

এছাড়াও যুবনেতা রোকন, চঞ্চল, শামিমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা গণমিছিলে অংশ নেন।

বক্তারা বলেন, এলাকায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা সাধারণ মানুষের ওপর হামলা-নির্যাতন চালিয়ে যাতে জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনো অপরাধী রাজনৈতিক বা সামাজিক পরিচয় ব্যবহার করে যাতে আইনের ঊর্ধ্বে থাকতে না পারে, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দেওয়ার আহ্বান জানান তারা।

গণমিছিল শেষে আয়োজকরা ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় সন্ত্রাসী-চাঁদাবাজির প্রতিবাদে এলাকাবাসীর গণমিছিল

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x