ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

আদমদীঘিতে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে এসিল্যান্ড

ছবি: প্রতিনিধি

পরিচ্ছন্ন বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন গড়ার লক্ষে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নেমেছেন সহকারী কমিশনার (ভূমি) ও ইউপি প্রশাসক আশরাফুল ইসলাম। বুধবার বেলা ১১টায় আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের চত্বরে তিনি এই কর্মসূচির কার্যক্রম শুরু করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পী ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা ও ইউপি সদস্যরা।

কর্মসূচি চলাকালে এলাকার বিভিন্ন ড্রেন ও খালে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি লোকালয়ে এবং গুরুত্বপূর্ণ সড়কের আশপাশ পরিষ্কার করা হয়েছে। 

উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পী বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) প্রশাসক আশরাফুল ইসলাম স্যার ইউপি প্রশাসকের দায়িত্ব নেওয়র পর থেকে পরিষদ চত্বরের চেহারা বদলে গেছে। তিনি উদার মনের মানুষ। ভালো কাজ করার জন্য সকলকে ডাকেন। একারনেই আদমদীঘিতে তাঁর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।’ 

আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশরাফুল ইসলাম জানান, 'অপরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। বাসযোগ্য ও পরিচ্ছন্ন আদমদীঘি গড়তেই এমন উদ্যোগ নেওয়া। একাজে বিএনপি নেতারা এগিয়ে এসেছেন। ভালো কাজে পাশে থাকায় তাদের অসংখ্য ধন্যবাদ। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে এসিল্যান্ড

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x