ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

দক্ষিণাঞ্চলের ৫০ উপজেলায় টিএমএসএস-এর গাছের চারা বিতরণ

ছবি: প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণাঞ্চলে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস (TMSS)।

আগস্ট মাসব্যাপী পরিচালিত এই কার্যক্রমের আওতায় বাংলাদেশ সরকারের পরিবেশ সুরক্ষা কর্মসূচি-২০২৬ এর সাথে একাত্মতা প্রকাশ করে খুলনা বিভাগের ৫০টি উপজেলার শাখা ও কর্মএলাকায় ২৬,৫০০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

নিজস্ব অর্থায়নে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুড়া, রাজবাড়ী, নড়াইল, গোপালগঞ্জ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় এই কর্মসূচি পরিচালিত হয়েছে। সুবিধাভোগী স্থানীয় সাধারণ মানুষ এবং সংস্থার বিভিন্ন সমিতির সদস্যদের মাঝে এসব চারা বিনামূল্যে পৌছে দেওয়া হয়।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় ও দক্ষিণ অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা, ভূমিক্ষয় রোধ এবং পরিবেশগত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন পরিবেশবিদ ও স্থানীয়রা।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দক্ষিণাঞ্চলের ৫০ উপজেলায় টিএমএসএস-এর গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x