ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন চান আসাদ

ফাইল ফটো

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তুমুল আলোচনায় রয়েছেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আসাদ। 

দীর্ঘ রাজনৈতিক পথচলায় মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার কারণে তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।

মো. আনোয়ার হোসেন আসাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা শাখার বর্তমান  যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ছিলেন দুর্গাপুর উপজেলা ছাত্রদলের তুখোড় নেতা। ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন তিনি।

রাজনৈতিক জীবনে মামলা, হামলা ও কারাবরণের মধ্য দিয়েও দলীয় কর্মকাণ্ড থেকে পিছিয়ে না যাওয়ার কথা উল্লেখ করে তাঁর অনুসারীরা বলেন, প্রায় ১৭ বছর ধরে জেল-জুলুম ও মামলা-মোকদ্দমার নানা প্রতিকূলতার মধ্যেও তিনি রাজপথে ছিলেন। বিশেষ করে দলের কঠিন সময়ে অসংখ্য নেতাকর্মীর পাশে দাঁড়ানো এবং বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে তৃণমূলে তাঁর আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

তার একনিষ্ঠ সমর্থকরা জানান, ক্ষমতার পালাবদল কিংবা সুসময় কোনোটির ওপর নির্ভর না করে দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলেন আনোয়ার হোসেন আসাদ। অসময়ে কর্মীদের পাশে থাকা, সাংগঠনিকভাবে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং অন্যায়ের সঙ্গে আপস না করার মানসিকতা তাঁকে তৃণমূলের কাছে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশক'জন স্থানীয় বিএনপির কর্মী জানান, দলের দুঃসময়ে অনেকেই যখন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন, তখন আনোয়ার হোসেন আসাদ মাঠের কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। মামলা-মোকদ্দমায় পড়া নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া থেকে শুরু করে বিভিন্ন সংকটে সহযোগিতা করার চেষ্টা করেছেন। এ কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতা নিয়ে দলের তৃণমূলের একটি অংশের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

পরীক্ষিত, ত্যাগী ও জনসম্পৃক্ত নেতৃত্বের প্রশ্নে আনোয়ার হোসেন আসাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। এখন দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন তাঁর সমর্থকরা।

দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. আনোয়ার হোসেন আসাদ বলেন,দলের প্রতি আনুগত্য ও নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা সবসময়ই করেছি। রাজনীতিতে পদ-পদবির চেয়ে মানুষের ভালোবাসা এবং দলের জন্য কাজ করাকেই বেশি গুরুত্ব দিয়েছি। বিএনপি যদি আমাকে দলীয় মনোনয়ন দেয়, তাহলে জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি জনবান্ধব, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী উপজেলা গঠনে কাজ করতে চাই।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন চান আসাদ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x