ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

সড়ক দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি পড়ল ধানক্ষেতে,আহত এক পথচারী

ছবি:সংগৃহীত

বরাত জোরে বেঁচে গেলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। শুক্রবার সকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশ্য রওনা হলে সকাল ৯ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্বপাশে হরিপুর এলাকায় এক পথচারী রাস্তা পারাপারের সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। 

এ সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এবং গাড়িটি রাস্তা থেকে ফসলের মাঠে গিয়ে পড়ে যায়। পথচারী ও স্থানীয় লোকজন তাঁকে ওই অবস্থায় উদ্ধার করে সড়কের উপরে তোলেন। এ ঘটনায় তিনি হাটু ও দুই পায়ে আঘাত পেলেও তাঁর স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। তিনি জয়পুরহাটে দুইদিনের সরকারি সফরে আসার পথে এ দূর্ঘটনা ঘটে। পরে তাঁকে কালাই পৌরশহরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই বাড়িতেই অবস্থান করছেন। 

জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে দুইদিনের সরকারি সফরে আসার পথে জয়পুরহাটে পৌছার আগেই সড়কে এক পথচারীকে বাঁচাতে বড়সড় বিপত্তি ঘটে। ওই সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ফসলের মাঠে গিয়ে পড়ে যায়। এই দুর্ঘটনায় হাটু ও দুই পায়ে ব্যাথা পেয়েছেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তাঁকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। মন্ত্রীর গাড়ির চালকও আহত হন। ওই ঘটনায় এক নারী পথচারী গুরুত্বর আহত হয়েছেন। তাকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। 

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। রাস্তা থেকে যখন গাড়িটি ফসলের মাঠে পড়ে গিয়ে স্থির অবস্থায় দাড়িয়ে থাকে। এতে হাটু ও দুই পায়ে ব্যাথা পেয়েছি। জয়পুরহাটে দুইদিনের সরকারি সফরে যাচ্ছিলেন তিনি। 

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, মন্ত্রীর গাড়ির জয়পুরহাটে আসার পথে এক পথচারী রাস্তা পারাপারের সময় এই বিপত্তি ঘটে। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে গিয়ে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় তিঁনি সামান্য আঘাত পেয়েছে। ওই ঘটনায় এক নারী পথচারী গুরুত্বর আহত হয়েছেন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিঁনি কালাই বাসাতে রয়েছেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি পড়ল ধানক্ষেতে,আহত এক পথচারী

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x