ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

সান্তাহারে প্রধানমন্ত্রীর ১৯তম কারামুক্তি দিবসে খাবার পেলেন ছি/ন্ন/মূ/ল মানুষরা

ছবি: প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহারে অর্ধশতাধীক ছিন্নমূল মানুষের মুখে রান্না করা খাবার তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার সান্তাহার জংশন স্টেশনের বিভিন্ন প্ল্যাটফরম ঘুরে পৌর ছাত্রদল নেতা ফাহমিদ বিন রফিক এসব খাবার বিতরণ করেন। 

এর আগে ওই দিন বাদ এশা মালশন জামে মসজিদে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর ছাত্রদলের নেতা রহিম, মোরসালিন, আলামিন, মেহেদী ও হানজেলা ইদুল প্রমুখ।

ছাত্রদল নেতা ফাহমিদ বিন রফিক বলেন, ‘২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। প্রায় ৫৫৪ দিন কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। পরে উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে তাকে লন্ডনে নেওয়া হয়। দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দিবসটি উপলক্ষে আমি সান্তাহার জংশন স্টেশনের প্ল্যাটফরম ঘুরে অর্ধশতাধীক ছিন্নমূল মানুষের মুখে রান্না করা খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছি।’

জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনটিকে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পালন করে আসছেন। তবে ছাত্রদল নেতা ফাহমিদ বিন রফিকের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সান্তাহারে প্রধানমন্ত্রীর ১৯তম কারামুক্তি দিবসে খাবার পেলেন ছি/ন্ন/মূ/ল মানুষরা

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x