ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে উপজেলা শাখা পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য কল্যান ফ্রন্ট ও জাতীয় আদিবাসী পরিষদের ব্যানারে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করেছে সনাতন হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি মহেশ পালের নেতৃত্বে ধামইরহাট বাজার নিমতলী মোড় থেকে উপজেলা পরিষদ চত্বর হয়ে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নিমতলী বাজারে এসে শেষ হয়। 

মঙ্গল শোভাযাত্রায় পুরুষেরা রঙিন পাঞ্জাবি ও ধুতি এবং নারীরা লাল শাড়ি ও খোঁপায় বাহারি ফুলে সেজে জন্মাষ্টমী উৎসবে যোগদেন। এতে বাদ যায়নি শিশুরাও। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক জয় সাহা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র ওড়াও, সাধারণ সম্পাদক মিঠুন হেমরম, সভানেত্রী রোজরিতা হেমরম, সাংগঠনিক সম্পাদক রতন কুমার আগারওয়ালা, পুরোহিত দুলাল ঠাকুর প্রমুখ।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x