ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়া শজিমেকে ভুল চিকিৎসায় মৃ-ত্যুর অভিযোগে বিচার ও স্বজনদের মুক্তির দাবিতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভুল চিকিৎসার কারণে আব্দুল মালেক নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিচার এবং মিথ্যা অভিযোগে গ্রেফতারকৃত রোগীর স্বজনদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় বগুড়া মহানগরের বিসিক এলাকায় ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনেরা অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণে আব্দুল মালেকের মৃত্যু হয়েছে। কিন্তু ঘটনার প্রতিবাদ করায় উল্টো রোগীর স্বজনদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের গ্রেফতার করা হয়। বক্তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ইন্টার্ন চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারকৃত নির্দোষ স্বজনদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত বিচার ও স্বজনদের মুক্তি দাবি করেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়া শজিমেকে ভুল চিকিৎসায় মৃ-ত্যুর অভিযোগে বিচার ও স্বজনদের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x