ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার-হুইপ দুলু

ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সদ্য ঘোষিত বাজেটে শিক্ষা খাতে স্বাধীনতার পর সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের মাধনগর ডিগ্রি কলেজে ৮৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিতের ওপর নির্মিত একতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, “তারেক রহমানের সরকার আজ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। কিছুদিন আগে যে বাজেট হয়েছে, সেখানে আমার মনে হয় স্বাধীনতার পর শিক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কারণ গত ১৭ বছরে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।”

তিনি আরও বলেন, “একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমেই তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা চায় বাংলাদেশের মানুষ যেন এগিয়ে যেতে না পারে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে। এ কারণে নতুন প্রজন্ম, যারা ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, তাদের শিক্ষাব্যবস্থা দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে।”

তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, মাধন‌গর ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মাতেনূর রহমান মৃধা ,মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনা এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার-হুইপ দুলু

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x