ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বিএনপির নাম ভাঙিয়ে অপপ্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুর রহমান চন্দন

ছবি: প্রতিনিধি

বিএনপির নাম ভাঙিয়ে কেউ দুষ্টুমি, অপপ্রচার বা অপপ্রয়াস চালালে এবং এতে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।

শনিবার দুপুরে জয়পুরহাট শহরের সদর রোডে জেলা প্রেসক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিপুল কুমার সরকার, শেখ শাহবুদ্দিন এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

মতবিনিময় সভায় ওবায়দুর রহমান চন্দন জয়পুরহাটের বর্তমান উন্নয়ন, সম্ভাবনা ও রাজনৈতিক পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় তিনি বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলের ভাবমূর্তি রক্ষা এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিএনপির নাম ভাঙিয়ে অপপ্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুর রহমান চন্দন

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x