ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সান্তাহারে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

বসুন্ধরা শুভসংঘ বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে বিজ্ঞান, বাংলা সাহিত্য, সংস্কৃতি,  মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর  কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় ওই স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কন্ঠের প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার শখের পল্লীর সত্বাধীকারি ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, সান্তাহার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল বাশার বাবলু, বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক ও শিক্ষক রুবেল হোসেন প্রমুখ। 

কুইজ প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। 

প্রধান অতিথি নাজিম উদ্দিন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ গত কয়েক বছরে এই উপজেলায় বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, রক্তদান, রাস্তা সংস্কার,  অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সচেতনতামূলক সেমিনার করে যাচ্ছে ।আশা করি, আগামীতেও সংগঠনটি প্রতি মাসে আমাদের উপজেলায় বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সান্তাহারে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x