ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়া তন্ময় ফুড প্রোডাক্টস বেকারিকে জরিমানা

ছবি: প্রতিনিধি

বাহিরে ঝকঝকে মোড়ক, কিন্তু ভেতরে লুকিয়ে আছে চরম স্বাস্থ্যঝুঁকি। মানুষের খাওয়ার লবণের বদলে ব্যবহার করা হচ্ছিল শিল্পকারখানার লবণ, সঙ্গে মিষ্টির নামে অননুমোদিত ক্ষতিকর স্যাকারিন। বগুড়ায়  তন্ময় ফুড প্রোডাক্টস নামের একটি বেকারিতে অভিযান চালিয়ে এই অনিয়মের সত্যতা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে   সদর উপজেলার সাবগ্রামের পালপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

জানা গেছে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে তন্ময় ফুড প্রোডাক্টস নামের একটি বেকারিতে গিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্য করে সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে বেকারি পণ্য। খাদ্যপণ্যের মোড়কে নেই কোনো উৎপাদন বা মেয়াদোত্তীর্ণের তারিখ। এছাড়াও বেকারি পণ্যে উপকরণ হিসেবে মেশানো হচ্ছিল শিল্পকারখানার লবণ ও স্যাকারিন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ জব্দকৃত ১০ কেজি শিল্পকারখানার লবণ ও স্যাকারিন   জনসম্মুখে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তা করে র‍্যাব-১২ বগুড়া ও জেলা পুলিশ।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়া তন্ময় ফুড প্রোডাক্টস বেকারিকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x