ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

শিবগঞ্জে ফসলি জমিতে খাদ্য গুদাম নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে উপজেলায় কৃষকের উর্বর ফসলী কৃষি জমিতে আঞ্চলিক খাদ্যগুদাম (সিএসডি) নির্মাণ (প্রস্তাবিত) সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।  রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কিচক ইউনিয়নের আপসন সাদুরিয়া এলাকায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে সহস্রাধিক কৃষক এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে কৃষকরা বলেন, প্রস্তাবিত আপসন ও সাদুরিয়া মৌজার একশ বিঘার বেশি জমি অত্যন্ত উর্বর এবং তাদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। বছরের পর বছর ধরে তারা এই জমিতে ধান, আলু, সরিষাসহ বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছেন। এমন তিন ফসলি জমিতে সরকারি কোনো স্থাপনা গড়ে উঠলে শত শত কৃষক পরিবার তাদের আয়ের পথ হারিয়ে ভূমিহীন ও বেকার হয়ে পড়বে।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যে কৃষকরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলান, তাদেরই রক্তে গড়া উর্বর জমি অধিগ্রহণ করে খাদ্যগুদাম নির্মাণ করা চরম অন্যায়।

সমাবেশ থেকে কৃষকরা অনতিবিলম্বে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রস্তাবিত সিদ্ধান্ত বাতিল করে যে কোনো বিকল্প অকৃষি জমিতে তা স্থানান্তরের জোর দাবী জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শিবগঞ্জে ফসলি জমিতে খাদ্য গুদাম নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x