ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত,ভোগান্তিতে যাত্রীরা

ছবি: প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস আন্ত নগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সান্তাহার হয়ে চলাচলকারী ট্রেনগুলোর স্বাভাবিক যাত্রা ব্যাহত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনটির শেষের দিকে থাকা একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়।

সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম জানান, ট্রেনটির শেষের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি কেটে আলাদা করে রেখে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে লাইনচ্যুত হওয়ার কারণ জানা যাবে।

এদিকে,দুর্ঘটনার কারণে সান্তাহার স্টেশনে আটকা পড়েছে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী বরেন্দ্র এক্সপ্রেস আন্ত নগর ট্রেন। এতে যাত্রীদের ভোগান্তিও বাড়ছে।

কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রী আবদুল আজিজ ক্ষোভ প্রকাশ করে বলেন, এমনিতেই ট্রেনটি প্রায় ৫-৬ ঘণ্টা দেরিতে চলছে। তার ওপর আবার লাইনচ্যুত হয়ে আরো বিলম্ব হচ্ছে। কখন যে ঢাকায় পৌঁছাতে পারব তা জানি না।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত,ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x