ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বদলগাছীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

ছবি: প্রতিনিধি

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউন নবীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অতি: দা:) মো. সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহানূর ইসলাম, সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী প্রমূখ।

উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং টেকসই সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বদলগাছীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x