ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃ/ত্যু

ছবি: প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু হয়েছে। (সোমবার) বিকালে কেরানিগঞ্জের তেঘরিয়ায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে এ ঘটনা ঘটে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক অধ্যাপক আজম খান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ দু'জনে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত দুই নারী হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার আলুকান্দা স্ট্যান্ড বাজার পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০) এবং একই এলাকার আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল আনুমানিক ৩টার দিকে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নামার পর আর উঠতে পারেননি। পরে স্থানীয় জনসাধারণ তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে বলে জানান।

কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বিকাল ৫টার দিকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আমাদের জানান। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো নিয়ে এসেছি। এমুহূর্তে মরদেহগুলো নিয়ে সকল আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, ‘ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দলটি মরদেহ উদ্ধারে সহযোগিতা করে। আজই আমরা পুকুরটিতে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে একটি বিজ্ঞপ্তি দিয়েছি। আশাকরি স্থানীয় সহ সবাই এটি মেনে চলবেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃ/ত্যু

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x