ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

শামীম হ*ত্যা মামলা প্রত্যাহারের দাবিতে নিশিন্দারায় মানববন্ধন

ছবি: প্রতিনিধি

বগুড়া সদরের নুনগোলা এলাকায় শামীম হত্যা মামলায় নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত জনপ্রতিনিধি এ.বি.এম শফিকুর রহমান শাফি মেম্বার ও তাঁর দুই ছেলেকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নুনগোলা ঈদগাহ মাঠের সামনে ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা দাবি করেন, শামীম হত্যা মামলায় এ.বি.এম শফিকুর রহমান শাফি মেম্বার ও তাঁর দুই ছেলেকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তারা মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

মানববন্ধনে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। এ সময় আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রকৃত ঘটনা উদঘাটন করে নিরপরাধ কাউকে হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।  মানববন্ধনে অংশগ্রহণ করেন বগুড়া সদরের নিশিন্দারা পরিষদের ইউপি সদস্য মোজাফফর হোসেন, সমাজসেবক  জিল কদর রহমান, আঃ কুদ্দুস, মেহেদী হাসান শিবলু, জাহাঙ্গীর,  আঃ রহিম, জুয়েল, সোহাগসহ পরিবারের সদস্য ও গ্রামবাসী।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শামীম হ*ত্যা মামলা প্রত্যাহারের দাবিতে নিশিন্দারায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x